নন্দীগ্রাম প্রতিনিধি:
বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর সুচনা হয়। সকাল ৬টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারিমন আখতার। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, নন্দীগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে।
পরে সকাল ৮টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার। এরপর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।


পরে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারিমন আখতার ও থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
স/শ










