নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার ওমরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে আলী হোসেন (৩৭) ও পৌর এলাকার ওমরপুর সড়ক পাড়া’র খলিল উদ্দিনের ছেলে শাহ-আলম (২৭)। তাদের দুইজনকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরির্দশক (এসআই) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
স/শ










