সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ  কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়া জেলার নন্দীগ্রামে অতি বৃষ্টি এবং দৈয়নারা খালের বাঁধ ভাঙ্গার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১২০ জন আমন ফসলি জমির মালিকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে থালতামাঝ গ্রাম ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এ চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

এ সময় অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাহেলা পারভীন, উপজেলা কৃষি অফিসার মুশিদুল হক, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, ইউনিয়ন সদস্য মিজানুর রহমান মাসুম, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

স/শা