সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

নন্দীগ্রামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নন্দীগ্রামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম প্রতিনিধি:
‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ‘ভদ্রাবতি’তে এ্যাডভোকেসি সভা অনুুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, কৃষি অফিসার মুশিদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।
স/শ