সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রনবাঘা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আনিছুর রহমান (৩৭) ও নাটোর জেলার সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আবু রায়হান (৩০)।

নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রনবাঘা বাজার এলাকায় অভিযান চালিয় ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

স/অ