নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহামুদ খান রণি, উপ- প্রচার সম্পাদক আল-রাজি জুয়েল, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো।

এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উদ্দিন, রফিকুল ইসলাম পিংকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আফতাব উদ্দিন।
এছাড়াও আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মিজানুর রহমান মাসুম, মোখলেছার রহমান মিন্টু, সোহেল রানা সোহাগ, জুলফিকার আলী, আকরাম হোসেন, সাইফুল ইসলাম গোলাপ, গোলাম মোস্তফা গামা, আফজাল হোসেন, মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহাফুজা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গির আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেল কৃলকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক সহ বিভিন্ন সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স/শ










