সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
খেলা

নতুন মাইলফলকের সামনে মেসি

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
নতুন মাইলফলকের সামনে মেসি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিফা বিশ্বকাপের আগে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আর্জেন্টির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মেসি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন।

শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের ঝালিয়ে নিতে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আলবেসিলেস্তরা।

এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কাইল ফিল্ডে খেলতে নেমে মেসি ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্থাপন করবেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্টেডিয়ামে খেলতে নামছেন তিনি।

কাইল ফিল্ডে ৬ই জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে স্টেডিয়ামের ইতিহাসে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যখন মেক্সিকো বনাম ব্রাজিলের ম্যাচে ৮৫,০০০-এরও বেশি দর্শক সমাগম হয়েছিল।

প্রত্যাশা অনুযায়ী এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলে, এটি যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে ফুটবলে দর্শক উপস্থিতির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হতে পারে।

আর্জেন্টিনা আগামী ৯ই জুন আলাবামার অবার্নে অবস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে। এটি ফুটবলের আরেকটি বিশাল ভেন্যু, যেখানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা খেলতে নামছেন।