সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

নতুন নিয়ম: যারা হজ-ওমরাহ করতে পারবেন না

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
নতুন নিয়ম: যারা হজ-ওমরাহ করতে পারবেন না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি কর্তৃপক্ষ কড়া বার্তা দিয়েছে। আগামীতে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্যই এই নির্দেশনা। এর আওতায় পড়বেন ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিরাও। বেশকিছু শ্রেণিভুক্ত মানুষকে হজ ও ওমরাহ পালনে না যাওয়ার বার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ (বয়স ৬৫ বছর বা তারও বেশি) দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত যেমন- হৃদরোগ, কিডনি, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার আক্রান্ত, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের আগামী বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেয়া উচিত।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন। কারণ, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি বছর হজ পালন করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন