সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
খেলা

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেইমার নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলে, তবে সাফল্যের সবচেয়ে উজ্জ্বল সময় কাটিয়েছেন ইউরোপের মাটিতে—বিশেষ করে স্পেনের ক্লাব বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজিতে। পরে সৌদি আরবের ক্লাব আল-হিলালে খেলতে যান তিনি। সেখান থেকে দক্ষিণ আমেরিকায় ফিরে আবারও নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

এবার নতুন করে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশ্বস্ত ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটি ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের মতো বিশ্বখ্যাত একজন খেলোয়াড়কে দলে নেওয়া তাদের জন্য কতটা বাস্তবসম্মত হবে এবং তিনি নিজে এমএলএসে খেলতে আগ্রহী কি না এ প্রসঙ্গে ভাবছে ক্লাবটি। বর্তমানে নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি ২০২৬ মৌসুম পর্যন্ত, যেখানে তিনি সম্প্রতি এক বছরের নতুন চুক্তি নবায়ন করেছেন।

এর আগে ২০২৫ সালে এমএলএসে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নেইমার। আল-হিলাল ছাড়ার পর শিকাগো ফায়ারের সঙ্গে তার আলোচনা বেশ এগিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসেই তিনি ফিরে যান এবং দলকে অবনমন থেকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এখন আবারও তার এমএলএসে যাওয়ার সম্ভাবনা নতুন করে সামনে এসেছে। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবুও সিনসিনাটি ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে। তবে এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।