সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীর সরকারী স্কুলগুলোতে আনন্দের বন্যা

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬৪ মিনিট পড়া
নগরীর সরকারী স্কুলগুলোতে আনন্দের বন্যা

ঈষিতা পারভীন ও তারেক মাহমুদ:

বুধবার সারাদেশে জেএসসির ফল প্রকাশিত হয়েছে।ফলাফল প্রকাশের পর রাজশাহীর বিভিন্ন স্কুলে শুরু হয় আনন্দের বন্যা। স্কুলে স্কুলে চলে মিষ্টি বিতরণ আর দলবেধে হই হুল্লোড়। পরপর দুবার রেকর্ড পরিমাণ ফলাফলে রাজশাহীতে এখন চলছে আনন্দের জোয়ার। আর সেই জোয়ারে মেতে উঠছে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা।

 

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৬৮। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। যা গতবার ছিল ৯৭ দশমিক ৪৭। এর আগে ২০১৪ সালে ছিল ৯৫ দশমিক ৩২। অর্থাৎ এ বছর আগের বছরগুলোর চেয়ে রেকর্ড গড়েছে। এ খবর শোনা মাত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে থাকে।

 

ফল প্রকাশের পর নগরীর সরকারী স্কুল গুলোতে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গার উল্লাশ। কেউ আবেগে জড়িয়ে ধরছেন একে অপরকে আবার দলবেধে সেলফি নিচ্ছেন অনেকে। আর তাদের ফলাফলে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। তারা জানায় ক্লাসে সঠিক ভাবে উপস্থিতি, শিক্ষকদের প্রচেষ্টা আর অভিভাবকদের দিক নির্দেশনা তাদের এই্ ফলাফল নিশ্চিত করেছে।

রাজশাহী সরকারী পি এন উচ্চ বিদ্যালয়ে মোট ২০৮ জন পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছে, ২০০ জন শিক্ষার্থী এ পেয়েছে ৮ জন ।

 

পি এন স্কুলের শিক্ষার্থী রিফাত আরা তানিম জিপি এ ৫ পেয়ে আনন্দে উচ্ছাসিত হয়ে উঠে। পাশেই বাবা গোলাম রাব্বানী জানান, আমি অনেক আনন্দিত যে মেয়ে তার প্রত্যাশিত ফলাফল পেয়েছে।আশা করি সামনের দিনগুলোতেও এভাবেই এগিয়ে যাবে।

 

রিফাত আরা তানিমের ভাষ্য, আমার বাবা, মাসহ আমার স্কুলের শিক্ষকরা সব সময় আমাদের পাশে থেকেছে। তাদের পরিশ্রমের জন্যেই আমাদের এই ফলাফল। আমি বড় হয়ে মানুষের সেবা করতে চাই তাই ডাক্তার হতে চাই।

 

শিক্ষার্থী তাসনিমার ভাষ্যে, জিপিএ-৫ পাওয়াই কতটা আনন্দ লাগছে ঠিক বোঝানোর যাবে না। আমার বাবার ইচ্ছা আমি ডাক্তার হই তাই বাবার স্বপ্ন পূরণ করতে পরবর্তী সময় গুলো এভাবেই কাজে লাগানোর চেষ্টা করবো্।

 

নগরীর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছ্। মোট পরীক্ষার্থী ১৯৭ জনের মাঝে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।

কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন সিল্কসি্টি নিউজকে জানান, আমাদের শিক্ষার্থীদের শতভাগ পাশের পেছনে আমাদের পরিশ্রমের কথা বলতেই হয়। আমরা আমাদের শিক্ষার্থীদের মডেল টেষ্টসহ নিয়মিত ক্লাস এবং সকল বিষয় অভিভাবকদের সাথে আলোচনা করি।

 

শিক্ষার্থী সেলিম সিদ্দিকি জানান, মা আমাকে সব সময় পড়াশনার বিষয়ে দেখাশনা করেছেন। আমার জিপিএ ৫ পাওয়ার পেছনে আমার মায়ের আবেদন সব থেকে বেশি । মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই।

 

এদিকে ফলাফলের দিক দিয়ে রাজশাহী শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় গত দু বছরের তুলনায় ভালো করেছে। সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে ১০১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন।

 

শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, আমোদের স্কুলের ফলাফল গত কয়েক বছরের তুলনায় ভালো হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্লাসে আগ্রহী।তাদের বিভিন্ন সময়ে ক্লাস টেষ্ট, মডেল টেষ্ট নিয়ে ফলাফল ভালো করানোর চেষ্টা করছি। আর এতে শিক্ষার্থীদের চেষ্টার কমতি ছিল না।

 

রাজশাহী ল্যব্রটারী স্কুলের সহকারী শিক্ষক নেকবর আলী জানান, স্কুলে শতভাগ পাশ রয়েছে। ১১৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। বাকি ৮ জন এ গ্রেড পেয়েছে।

 

শিক্ষার্থীরা জানালেন প্রতিনিয়ত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের নিয়মিত পর্যবেক্ষণ, আর অভিভাবকদের দিক নির্দেশনার কথা। অন্যদিকে শিক্ষার্থীদের আগ্রহ আর ক্লাসমূখীতা এনেছে সেরা সাফল্য বলে জানান শিক্ষক-অভিভাবকেরা। তবে শিক্ষক শিক্ষার্থীর যৌথ প্রচেষ্টা শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেন জানান সবাই।

 

প্রসংগত,এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৮৯২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২ লাখ ২১ হাজার ৬১৭জন। পাশের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। আর ছেলের পাশের হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

স/শ