সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পরকীয়ার ঘটনায় চাটমোহরে কনস্টেবল প্রত্যাহার

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
পরকীয়ার ঘটনায় চাটমোহরে কনস্টেবল প্রত্যাহার

সিল্কসিটিনিইজ ডেস্ক:

পাবনার চাটমোহরে পরকীয়ার ঘটনায় মো. ফিরোজ আলী নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী ১ সন্তানের জননী মনোয়ারা খাতুনের (৪০) সঙ্গে চাটমোহর থানার কনস্টেবল মো. ফিরোজ আলীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে ফিরোজ আলী মনোয়ারার ঘরে প্রবেশ করে। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ফিরোজকে উদ্ধার করে তাৎক্ষণিক চাটমোহর থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করে।

এ ব্যপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসীর উদ্দিন জানান, কোনো ব্যক্তির দায় পুলিশবাহিনী নেবে না। ওই ঘটনায় কনস্টেবল ফিরোজকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই নারীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে সে ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।