সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে নির্মাণাধীন ভবনের টাইলস পড়ে পথচারী আহত

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নগরীতে নির্মাণাধীন ভবনের টাইলস পড়ে পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে টাইলস পড়ে এক পথচারী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর দড়িখরবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হলেন, মহানগরীর দড়িখরবোনা এলাকার ছানা আলীর মেয়ে মেঘলা খাতুন (১৫)।

স্থানীয়রা সিল্কসিটি নিউজকে জানায়, দড়িখরবোনা এলাকার বাড়িটি ১০ তলা ভবনের কাজ চলছে।  এই ভবনটির চারপাশে কোন ধরণের পর্দা বা বস্তার কভার দেয়া নেই, শ্রমিক বা পথচারীদের জন্য। উপর থেকে কিছু পড়লে নিচে মানুষের গায়ে পরে। এই ভবনে নির্মাণ শ্রমিকরা সাত তলায় কাজ করছে। তাদের অসাবধারণতা একটি টাইলস কার্টুন পরে যায়। এ সময় নিচে থাকা মেঘলার মাথায় পরে। এতে মেঘলা আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভবন মালিক শহিদুল ইসলাম বাচ্চুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন নম্বর দিতে নির্মাণার্ধীন শ্রমিকরা রাজি হয়নি। তাই তার এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, একই ভবনের কাজের সময় লিফটের পাশের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নিচে পরে এক নির্মাণ শ্রমিক আহত হয়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন সিল্কসিটিনিউজকে বলেন, আমি সভায় ছিলেন। শুনেছি। আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নগরীর দরিখরবোনা এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের কাজ করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন। নিতহ শ্রমিকের নাম আবদুল খালেক (৪৫)। তার বাড়ি রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীর দালালপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।

ঘটনাটি ঘটে দরিখরবোনা এলাকার শহিদুল ইসলাম বাচ্চুর বাড়িতে। ওই বাড়িতে লিফট লাগানোর কাজ করছে সিটি লিফট নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালামালগুলো উঠানোর কাজ করছিলেন নিহত আব্দুল খালেকসহ ৪ শ্রমিক।

 

স/আ