রাজশাহীর খবর

নগরীতে কৃষকলীগের কার্যালয়ে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ২৯ নম্বর ওয়ার্ডেরে সাবেক কৃষকলীগের সভাপতির কার্যালয়ে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। তিনি ডাশমারি এলাকার ২৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আলমঙ্গীর হোসেন আলো।

আজ মঙ্গবার ভোরে দিকে দৃর্বৃত্তরা এই কার্যালয়ে আগুন দিয়েছে বলে এলাকাবাসি সিল্কসিটি নিউজকে জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, ভোর রাতের দিকে তার কার্যালয়ে স্থানীয়রা আগুন দেখতে পাই। এসময় স্থানীয়রা পানি নিভিয়ে ফেলে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ অন্য জিনিসপত্র পুড়ে যায়।

মতিহার থানার এসআই শাহাদাৎ সিল্কিসিটি নিউজকে জানাায়, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। তারা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

 

স/আ