সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
তথ্যপ্রযুক্তি

নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক৬ মে ২০২৪১ মিনিট পড়া
নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
Exif_JPEG_420

নওগাঁ প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দুই দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ভোধন করা হয়েছে।

সোমবার (৬ মে) সকালে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাজ্ঞনে মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক জনাব মো. গোলাম মওলা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসান সরকার পিপিএম। অন্যদের মতো উপস্থিত ছিলেন,  মেডিকেল অফিসার ডা. আশীষ কুমার সরকার, নওগাঁ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর শরিফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ প্রমুখ।

আলোচনা শেষে মেলা উদ্ভোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শণার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন।

মেলায় ৩ টি গ্রুপে মোট ৬০ স্টল বসেছে। মঙ্গলবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।