সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদকের বহিষ্কারের দাবী

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদকের বহিষ্কারের দাবী
নওগাঁ প্রতিনিধি : 
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী’র বিরুদ্ধে অর্থ বানিজ্য ও একক কতৃত্বে মনগড়া কমিটি গঠনের অভিযোগ এনেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। পাশাপাশি জেলা মহিলা দলের সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দিয়ে দুজনকেই বহিষ্কারের দাবী জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা।
তিনি বলেন, নওগাঁ জেলা মহিলা দল অত্যান্ত সুসংগঠিত ও শক্তিশালী ভ’মিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী চক্রান্তের মাধ্যমে দলকে নিস্ক্রিয় ও দূর্বল করে দেয়ার পাঁয়তারা চালাচ্ছেন। উপজেলা গুলোতে কমিটি করতে গিয়ে অর্থ বানিজ্য করছেন তিনি। কমিটি করার ক্ষেত্রে দলের ত্যাগি নেতাকর্মীদের কোন মূল্যায়ন করা হচ্ছে না।
অভিযোগ করা হয়, সভানেত্রী সীমা চৌধুরী মোটা অংকের টাকার বিনিময়ে তার মতাদর্শের লোকজনদের কমিটিতে যায়গা দিয়েছেন। বিশেষ করে মান্দা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় অনিয়ম করে কমিটি গঠনের অভিযোগ করা হয়।
 পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদিকা ফাতেমা খাতুনকে অশিক্ষিত আখ্যা দেয়া হয়। যার কারনে দলের সাংগঠনিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। আর তাই দলকে বাঁচাতে নওগাঁ জেলা মহিলা দলের সভা নেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমা ও সম্পাদিকা ফাতেমা খাতুনকে বহিষ্কারের দাবী জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মহলিা দল সভানেত্রী মাসরেকা বানু চৌধুরী সীমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর পর নওগাঁ মহিলা দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন তিনি। উপজেলা গুলোতে দলের মধ্যে গ্রুপিং রয়েছে। সভা করতে গেলে একটি গ্রুপ আসলেও অন্য গ্রুপ অনুপস্থিত থাকে। তিনি বলেন, ‘আমি বার বার চেষ্টা করেছি সব পক্ষকে একত্রিত করে সত্যিকারের রাজপথের ত্যাগি নেতা-কর্মীদের কমিটিতে যায়গা করে দিতে। কিন্তু কেবলমাত্র নিজেদের ভেদাভেদের কারনেই একত্রিত করা যায়নি।’
অর্থ লেনদেনের বিষয়ে তিনি বলেন, ‘আমি বড় ঘরের মেয়ে। পরিবার থেকে কোন দিনই অর্থ বানিজ্য শিখিনি। আর দলের এই সংকটপূর্ন মহুর্তে অর্থ লেনদেনের প্রশ্নই আসেনা।’
সংবাদ সম্মেলনে, নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি পারভীন বানু, সামিনা পারভীন পলি, মমতাজ বেগম, শবনম মোস্তারী কলি, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, জামিলা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।