নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
“সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন“ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে পতাকা উত্তোলন, বর্ন্যাঢ্য র্যুালী ও আালোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

শহরের সমবায় চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানের গিয়ে শেষ হয়। র্যালীটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার মোঃ আতোয়ার রহমানের সভাপতিত্বে অসুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, নওগাঁ মাল্টিপারপাস সোসাইটি লিঃ এর সভাপতি মাসুদ রানা, সমতা বহুমুখী সবমায় সমিতি লি: শাহিদুর রহমান শাহিন প্রমূখ।
পরে সমবায়ী মধ্যে পুরস্কার বিতরন করেন।
স/অ










