নিজস্ব প্রতিবেক, নওগাঁ:
পরিত্র ঈদ-উল-ফিতর আর মাত্র সপ্তাহ খানেক বাঁকী। জেলার বিভিন্ন হাট বাজারে কোরবানীর পশু বিক্রি জমে উঠেছে। খামাড়ীরা দামও পাচ্ছেন ভালো। জেলার ১৪ হাজার ৯৫১ জন খামাড়ীরা তাঁদের খামার থেকে কোরবানীর গরু, খাসি, ভেড়া ও অন্যান্য পশু বাজারজাত করতে শুর করেছেন ইতিমধ্যেই।
জেলা প্রণী সম্পাদ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সাহা জানিয়েছেন নওগাঁ জেলায় পর্যপ্ত কোরবানীর পশু মজুদ রয়েছে। ভারতীয় গরু’র কোন প্রয়োজন নাই। এ জেলায় ২ লাখ ৩৪ হাজার ৪৯১টি কোরবানীর পশু মজুদ রয়েছে বলে জানানো হয়েছে।
এর মধ্যে ৭১ হাজার ৯৩২ টি ষাড়, ৩৩ হাজার ৯৫টি বলদ গরু, ৯৩ হাজার ৫৯৯টি খাসী, ৩৪ হাজার ৩৯৮টি ভেড়া এবং ১ হাজার ৪৬৭টি অন্যান্য পশু।

উপজেলা ভিত্তিক এসবের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৬৩৯টি খামাড়ে ৫ হাজার ৭২৭টি ষাড়, ৩ হাজার ৬৪২টি বলদ, ৮ হাজার ৯৩০টি ছাগল ও ৪ হাজার ৪৩৩টি ভেড়া, রানীনগর উপজেলায় ১ হাজার ৫০০ খামাড়ে ৮ হাজার ১৫৬টি ষাড়, ৪ হাজার ৭১০টি বলদ, ৬ হাজার ৪০টি ছাগল ও ২ হাজার ২৭৫টি ভেড়া, আত্রাই উপজেলায় ৭৫০টি খামাড়ে ২ হাজার ২৩৮টি ষাড়, ১৪৯টি বলদ, ৩ হাজার ৭৩টি ছাগল ও ১৯৭টি ভেড়া, বদলগাছি উপজেলায় ১হাজার ৫৩৭টি খামাােড় ১২ হাজার ৪৮৭টি ষাড়, ৪ হাজার ৬৫৭টি বলদ, ২০ হাজার ৩০৪টি ছাগল ও ৮ হাজার ১৩৬টি ভেড়া, মহাদেবপুর উপজেলায় ৯৪৯টি খামাড়ে ৪ হাজার ১৩৫টি ষাড়, ৪ হাজার ৫১টি বলদ, ৯ হািজার ২৫২টি ছাগল ও ২ হাজার ৬৪৩টি ভেড়া, পত্নীতলা উপজেলায় ৬৯৬টি খামাড়ে ৪ হাজার ৪৩৩টি ষাড়, ২ হাজার ১৯৯টি বলদ, ২ হাজার ৯৬৭টি ছাগল, ২ হাজার ১৫৮টি ভেড়া ও ১৪টি অন্যান্য, ধামইরহাট উপজেলায় ৬৫৯টি খামাড়ে ৮ হাজার ৩৫টি ষাড়, ১ হাজার ৭৭৬টি বলদ, ৭ হাজার ৬৪৪টি ছাগল ও ৩ হাজার ৮৮৩টি ভেড়া, সাপাহার উপজেলায় ১ হাজার ৫৫০টি খামাড়ে ৮ হাজার ৩৮০টি ষাড়, ৩০টি বলদ, ১৫ হাজার ১৫০টি ছাগল ও ৩ হাজার ১৩৩টি ভেড়া, পোরশা উপজেলায় ১ হাজার ৮খামাড়ে ২ হাজার ৪৫৫টি ষাড়, ২ হাজার ৯৬টি বলদ, ৬ হাজার ২৯৬টি ছাগল, ৩ হাজিার ৫৮০টি ভেড়া ও ১ হাজার ৪৫৩টি অন্যান্য, নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩১১টি খামাড়ে ৮ হাজার ১৪টি ষাড়, ৬ হাজার ২৭টি বলদ, ৪ হাজার ১৬১টি ছাগল ও ১ হাজার ৬৪টি ভেড়া এবং মান্দা উপজেলায় ১ হাজার ৫৬০টি খামাড়ে ৭ হাজার ৮৭২টি ষাড়, ২ হাজার ৯৪৮টি বলদ, ৯ হাজার ১৫২টি ছাগল এবচং ২ হাজার ৮৯৬টি ভেড়া রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক বলেছেন, জেলা হাটগুলোতে পর্যাপ্ত পশুর আমদানী হচ্ছে। এসব হাটের নিরাপত্তা এবং কেনাবেচাকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর একটি প্রবনতা দেখা দেয়ার সম্ভাবনা দেখা দেয়। পুলিশ এ ব্যাপারে সতর্ক আছে। এছাড়াও ইজারাদাররা যাতে অতিরিক্ত টোল আদায় করতে না পারে সে ব্যাপারেও পুলিশ সজাগ রয়েছে।
স/অ










