নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
রোববার বিজিবি চত্বরে অবস্থিত সীমান্ত পাবলিক স্কুলে একটি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মেদ হোসেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীমান্ত পাবলিক স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল সাকলায়েন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এবং প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।

এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীর আওতায় স্কুল চত্বর এবং বিজিবি পুরো চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
স/শ










