নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় শ্রী শ্রী প্রনব মঠের শতবর্ষ পূর্তি ও যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২২তম জন্মোৎসব উপলক্ষে সেবাশ্রম সংঘের উদ্যেগে বর্ণাঢ্য র্যালী ও হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নওগাঁ সেবাশ্রম সংঘের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেবাশ্রম সংঘের চত্বরে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দ।


এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সেবাশ্রম সংঘের ভক্ত প্রনব বসাক, ডাঃ স্বপন কুমার হাওলাদার, ডাঃ বিপুল চন্দ্র, মনি মজুমদার, দুলাল বর্মনসহ কয়েক হাজার নারী পুরুষ এই জন্মোৎসবের র্যালীতে অংশ গ্রহন করেন।
পরে নওগাঁ সেবাশ্রম সংঘে হিন্দু ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনীর উপর আলোচনা, গুরুপুজা, শিবপুজার পর প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, হিন্দু ধর্ম মহাসম্মেলন চার দিন ব্যাপি চলবে।
স/শ










