সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক২২ মে ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা ও পূর্নাঙ্গ উৎসব ভাতার বাস্তবায়নের দাবিতে নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদে (স্বাশিপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

 
মানববন্ধনে স্বাশিব নওগাঁ জেলার সভাপতি বলিহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু নাসের এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সদর উপজেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম, মান্দা বি.এম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দিলরুবা লাকি, প্রভাষক আব্দুল হান্নান প্রমুখ।

 
বক্তারা এ সময়, অবিলম্বে সকল বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতার বাস্তবায়ন, ননএমপিও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করন ও জাতীয় করনের দাবী জানান।
স/শ