রাজশাহীর খবর

নওগাঁয় সিপিবি সাধারণ সভা

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সিপিবি নওগাঁ জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮-৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির একাদশ কংগ্রেসকে সামনে রেখে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না।

সভার শুরুতে আগামী একাদশ কংগ্রেসে উত্থাপনের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাব (খসড়া) পাঠ করেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ও জেলা কমিটির সংগঠক মোমিনুল ইসলাম স্বপন।
জেলা কমিটির সভাপতি প্রদ্যুত ফৌজদারের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মহসীন রেজা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/আর