নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে নওগাঁয় মাদরাসা শিক্ষকদের করণীয় বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
জামিয়াতুল মোদার্রেছীন নওগাঁ জেলা শাখার সভাপতি ও নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, সভাপতি আলহাজ্ব এমএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস খান, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, আ ন ম আকরাম হোসাইন, পিএম আদম আলী, মাওলানা আইউব আলী, মাওলানা আজিজুল ইসলাম,সোহরাব,ওমর ফারুক প্রমূখ ।

সমাবেশে জেলার ১১ টি উপজেলার মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
স/শ










