সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় মন্দির থেকে স্বর্ণালংকার-টাকা চুরি

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় মন্দির থেকে স্বর্ণালংকার-টাকা চুরি

 নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর শহরের পার-নওগাঁ শ্রীশ্রী রক্ষা মা কালীতলা বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে।

গত শুক্রবার রাতে চুরির এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মন্দিরের সেবায়েত লক্ষণ সরকার জানান, শনিবার সকালে মন্দিরের ঠাকুর ঘরের তালা ভাঙ্গা দেখতে পাই।

ঠাকুর ঘরে প্রবেশ না করে প্রতিবেশিদের খবর দেই। প্রতিবেশিদের উপস্থিতিতে খোঁজ নিয়ে জানা যায় ঠাকুর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি গেছে।

মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন রায় জানান, লোকনাথ বাবার প্রতিমা থেকে প্রায় ১ভরি ওজনের স্বর্ণালংকার (দুটি টিপ, দুটি বেলপাতা ও একটি তুলশী পাতা), দানবাক্স ও ব্যাগ থেকে প্রায় সাড়ে আট হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা চুরি গেছে।

 

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তরিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স/তা