সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত-২

নিউজ ডেস্ক২৪ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত-২

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও চিকিৎসকসহ দুই জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের পাশ্ববর্তী ধনজইল মোড় ও তেরমাইল মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

 
নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আমিনুল ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতেন ও হাটামোড় বাজার থেকে একটি ভ্যানে চড়ে বাড়িতে যাচ্ছিলেন ফয়েজউদ্দীন (৬৫), ইদু হোসেন (৪৮) ও নওহাটা মোড় বাজারের হোমিও চিকিৎসক আইজুল ইসলাম (৫০)। ভ্যানটি ধনজইল মোড়নামক স্থানে পৌছলে ঘটনাস্থলে একটি দ্রুত গতির অজ্ঞাত ট্রাক ভ্যানটিকে থাক্কা দিয়ে পালিয়ে যায়।  এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ফয়েজ উদ্দীন, ইদু হোসেন ও নওহাটা মোড় বাজারের হোমিও চিকিৎসক আইজুল ইসলাম গুরুতর আহত হয়।

 
পরে তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইজুল ও ইদুকে সেখানে চিকিৎসাধীন রাখা হলে ও ফয়েজ উদ্দীনকে রাজশাহীতে রের্ফাড করেন চিকিৎসকরা। রাজশাহীতে নেয়ার পথে রাত ১১ টায় ফয়েজ উদ্দীনের মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন। নিহত ও আহতদের সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার বাগধানা (রসকোলা) গ্রামে। ঘটনায় গ্রামের লোকজনের মাঝে শোক বিরাজ করছে।

 
এস আই আমিনুল আরো জানান, একই দিন ও একই সময়ে তেরমাইল নামক স্থানে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাক্টরের সাথে পোরশা থেকে নওগাঁগামী একটি পিকআপ এর সংঘর্ষে পিকআপে থাকা একজন যাত্রী নিহত হয়েছেন। সংবাদ সংগ্রহর সময় নাম পরিচয় জানাতে না পারলে ও নিহত ব্যক্তির বাড়ি পোরশা উপজেলায় বলেও জানিয়েছেন এসআই আমিনুল।
স/শ