সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় গুলিতে দুই ‘ডাকাত’ নিহত

নিউজ ডেস্ক৮ জুন ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় গুলিতে দুই ‘ডাকাত’ নিহত

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর নিয়ামতপুর চৌবাড়িয়া হাটে পুলিশের গুলিতে ২ ‘ডাকাত’ নিহত হয়েছে।  এ সময় আরও ২ ‘ডাকাত’ আহত হয়েছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ১২ টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, নিহতরা ডাকাত দলের সদস্য।

ওসি জানান, ‘পুলিশের গুলিতে নিহতরা হলো নিয়ামাতপুরের মোজাম্মেল ও রাজশাহীর সুজন। আহত দু’জন হলো নাচোলের ইমরান ডাকাত ও নিয়ামতপুরের সোহেল।’

তিনি আরও বলেন,  ‘ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে দুই জন নিহত এবং অপর দুই ডাকাত আহত হয়েছে।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা সিল্কসিটি নিউজকে বলছে, নওগাঁ হাট থেকে ফেরার পথে গরু ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে বা অন্য পথচারি ও ব্যবসায়ীদের জিম্মি করে টাকা-পয়সাসহ সঙ্গে থাকা মোটরসাইকেল কেড়ে নেয় ডাকাতরা। এসব ঘটনা প্রায় নিত্য দিনের। ফলে চৌবাড়িয়া হাটে যাতায়াতকৃত সবগুলো রাস্তায় যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে পথচারিদের কাছে।

স/আর