সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় নদীর পানি বৃদ্ধি অব্যাহত: ১৫শতাধিক পরিবার পানিবন্ধী

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় নদীর পানি বৃদ্ধি অব্যাহত: ১৫শতাধিক পরিবার পানিবন্ধী

কাজী কামাল হোসেন, নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে গত কয়েক দিনের অবিরাম বর্ষনে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে ছোট যমুনা ও তুলসি গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ ধারন করেছে। বর্তমানে বিপসীমার ৯০ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত অব্যাহত রয়েছে ।

এরই মধ্যে ভেঙ্গে গেছে ২ টি বাঁধ, ১৫ শত পরিবার পানি বšিধ হয়ে পড়েছে,পানির নিচে তলিয়ে গিয়েছে শত শত হেক্টর জমির ফসল। এছাড়াও ধর্মীয়, সামাজিক, সেবামুলক, শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্ধি হয়ে পড়েছে। হুমর্কিতে রয়েছে ১১ টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের বাঁধ। আতংকের মধ্যে রয়েছে উপজেলা বাসি।

সরেজমিনে ওই সব এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের এনায়েতপুর পাল পাড়া বাঁধ ও আধাইপুর ইউনিয়নের বেন জোয়ার গ্রাম রক্ষা বেরি বাঁধ গত ১৪ ই আগষ্ট বিকেলে ভেঙ্গে গিয়ে ১০০০ পরিবার পানি বন্দী এবং নদীর তীরবর্তী এলাকা সেন পাড়া, দেউলিয়া, চকনর সিং, কৃষ্টপুর গ্রামের ৫০০ পরিবার পানি বাঁধ হয়ে পড়েছে।

পানি বন্ধি এসব এলাকায় লোকজন অনেকটা অসহায় অবস্থায় দিন কাটছে, বিশুদ্ধ পানিয়, খাদ্য অভাব, জ্বলানী সহ নানা সংকটে ভূগছে এই এলাকার মানুষ। অনেকে আবার বাড়িঘর ছেড়ে স্ত্রী, সন্তান, বাবা-মা গর, ছাগলসহ রাস্তা ও বাধের ধারের উচুস্থানে অবস্থান নিয়েছে।

উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, বদলগাছী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়, সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেগুনজোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৃষ্টপুর ঈদগাহ মাঠ, বদলগাছী কেন্দ্রীয় মন্দির, বদলগাছী থানা চত্তর, এনায়েতপুর বাজারসহ অসংখ্য প্রতিষ্ঠান পানিবন্ধী হয়ে পড়েছে।

বেগুন জোয়ার গ্রামের, মিনুকা, মুক্তি, বাবু , মোছাব্বের, দেউলিয়া গ্রামের জালাল, এনায়েত পুর পাল পাড়া গ্রামের বিরেশ পাল সনাতন সহ গু অনেক ব্যাক্তি বলেন আমরা উপজেলা প্রসাশনের মাধ্যমে সামান্য কিছু ত্রান সামগ্রী পেয়েছি, তা অপ্রতুল ।

উপজেলার বিলাশ বাড়ি ইউনিয়নের এনায়েতপুর উত্তর ও দক্ষিন পার্শ্বের বাঁধ, শ্রীরাম পুর বাঁধ, তাজপুর বাঁধ, পার সোমবাড়ি বাজার সংলগ্ন কাজল বিবির বাধ, বালুভরা ইউপির সেন পাড়া, স্কুল সংলগ্ন বাঁধ , সেনপাড়া হাজীর মোড়ের বাঁধ, লালকাবাড়ী বাঁধ, কাষ্টোডোব বাঁধ, বেগুনজোয়ার বাঁধ ঝঁকিপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন মূহতেই ভেঙ্গে যাওয়ার আশংস্কা রয়েছে।

ঝুঁকিপূর্ন এলাকায় স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য, গ্রামবাসী ও সমাজের সচেতন মহলের ব্যক্তি সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সহযোগীতায় ঝুঁকিপূর্ন বাঁধ গুলো তে মেরামতের কাজ চলেছে ।

বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন , ঝুঁকিপূর্ন বাঁধ গুলোতে নিয়মিত মনিটরিং করছি এবং আমার সাধ্য মত বিভিন্ন উপকরন বাঁধ রক্ষার কাজ অব্যাহত রয়েছে ।

আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি ঝুঁকিপূর্ন বাধ গুলি রক্ষা জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি।

স/অ