সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় নকল নবিশদের কলম বিরতি,বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় নকল নবিশদের কলম বিরতি,বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
জাতীয় স্কেলে বেতনভুক্ত ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য কলমরিবতি ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কলম বিরতি শুরু করেন তারা। পরে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

 

এ সময় সংগঠনের নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক আজহারুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক গোলাম সামদানী প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচীতে জেলার ১১টি উপজেলার সকল রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ অংশ নেয়।
স/শ