সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার নৈশপ্রহরী মনছুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ভালাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘উপজেলার ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে ২০ জন আবাসিকভাবে সেখানে থাকতো। প্রতিদিনের মতো সোমবার রাতেও মাদ্রাসার বারান্দায় ঘুমিয়ে ছিলেন নৈশপ্রহরী মনছুর। রাতে কে বা কারা মনছুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলে, নরাতেই তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে রাতে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

 

স/আ