সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁয় মঙ্গলবার সকালে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস পালিত হলো।

নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন, শহরের মোড়ে মোড়ে জাতির জনকের ৭ মার্চের ভাষন সম্প্রচার, মসজিদে-মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এম.পি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির নেতৃত্বে স্মরণকালের বিশাল এক শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, নির্মল কৃঞ্চ সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, জহুরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, স.ম জাবেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম তরফদার সাবু, উপ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আব্দুল খালেক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসার শরিফুল ইসলাম খান , যুব ও ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কোমল, সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদাত খান পিটু, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারন সম্পাদক মোহাম্মাদ আলীসহ আওয়ামীলীগের দলীয় সকল স্তরের কয়েক হাজার নেতা-কর্মীসহ নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু ও পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 

স/আ