সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্র লীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা মহিলা লীগের সভাপতি শাহনাজ মালেক, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. খোদাদদ খান পিটু প্রমুখ।

 

অপরদিকে, বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলার দলীয় কার্যালয় থেকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধূরীর নেতৃত্বে ছাত্রলীগের একটি র‌্যালী বের হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফায়ছার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আ.জা.ম সফি মাহমুদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবু খালেদ বুলু, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও কামরুল ইসলাম পল্টন, যুবলীগের সভাপতি এমামুল আল হাসান তিতু, সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু ও হারুন উর রশিদ, সাধারন সম্পাদক জনি আলম, পাহাড়পুর ইউপি সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান হিরা, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আরিফুল হক, সাধারন সম্পাদক সুমন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স/শ