সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় গত অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় সাড়ে ৯ কোটি টাকা

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় গত অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় সাড়ে ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁ জেলায় ২০১৬-১৭ অর্থ বছরে সাধারন ভুমি উন্নয়ন কর আদায় হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৫ হাজার ৪৫ টাকা। এই সময়ে সাধারন ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষমাত্রা ছিল ৯ কোটি ৫ লাখ ৬ হাজার ৬শ ৬১ টাকা। ধার্যকৃত লক্ষমাত্রার থেকে ৪২ লাখ ৯৮ হাজার ৩শ ৮৪ টাকা বেশী আদায় হয়েছে। আদায়ের এই হার শতকরা ১০৪ দশমিক ৭৫ ভাগ। এই আদায় গত বছর থেকেও বেশী। গত বছর আদায়ের হার ছিল ১০০ দশমিক ৯০ ভাগ।

নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আমিরুল ইসলাম জানিয়েছেন নওগাঁ’র মানুষের কর দেয়ার প্রবনতা সন্তোষজনক। কাজেই এই কর আদায়ের হারও সন্তোষজনক।

সূত্রমতে জেলার ১১টি উপজেলার উপজেলাভিত্তিক সাধারন ভুমি কর আদায়ের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২শ ৬৪ টাকা, আত্রাই উপজেলায় ৮০ লাখ ৩৬ হাজার ৮শ ৩২ টাকা, রানীনগর উপজেলায় ৭৬ লাখ ৭৬ হাজার ৩শ ১৫ টাকা, বদলগাছি উপজেলায় ৩৮ লাখ ৩১ হাজার ২শ ১৬ টাকা, ধামইরহাট উপজেলায় ৭৪ লাখ ১৭ হাজার ৯শ ৩০ টাকা, পতœীতলা উপজেলায় ১ কোটি ২৬ লাখ ৯শ ৯৫ টাকা, মহাদেবপুর উপজেলায় ৭১ লাখ ৬৮ হাজার ৫শ ৮ টাকা, মান্দা উপজেলায় ৭৩ লাখ ৭৮ হাজার ৬শ ৪০ টাকা, নিয়ামতপুর উপজেলায় ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৯শ ৩৯ টাকা, পোরশা উপজেলায় ৯৮ লাখ ৫৩ হাজার ৮শ ৬১ টাকা এবং সাপাহার উপজেলায় সাধারন ভুমি কর আদায় হয়েছে ৬৯ লাখ ২১ হ্জাার ৫শ ৮১ টাকা।

অপরদিকে এই অর্থ বছরে ভুমি উন্নয়ন করের বিভিন্ন সংস্থার মোট দাবী আদায় হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৮শ ২৭ টাকা। এই বছর সংস্থার দাবী আদায়ের লক্ষমাত্রা ছিল ৮ কোটি ৫১ লাখ ৪৪ হাজার ২শ ৩২ টাকা। সংস্থার দাবী আদায়ের হার শতকরা ৫৪ দশমিক ৩৪ ভাগ।

স/আ