নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁয় খাদ্য বিভাগ কর্তৃক ২০১৬-১৭ অর্থ বছরের আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ সদর খাদ্য গুদাম চত্বরে এর উদ্ধোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আমন চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোজাহার হোসেনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম নওগাঁ সদর এল.এস.ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইযুম, বিশিষ্ট ব্যবসায়ী নওগাঁ জেলা চাল কল মালিক গুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদ ফরহাদ হোসেন প্রমুখ।
জেলা খাদ্য বিভাগসুত্রে জানা গেছে চলতি আমন মওসুমে জেলায় সর্ব মোট ৩৬০টি রাইস মিলের নিকট হতে প্রতি কেজি ৩৩ টাকা হারে জেলায় ১৩ হাজার ২শ ৮৯ মেট্রিক টন এবং সদর উপজেলায় ৫ হাজার ৫শ ২২ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
স/অ










