নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় বন্যার কারণে কুরবানীর পশুর ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় খামারীরা দুশ্চিন্তায় আছেন। ঈদ-উল-আযহা আর মাত্র দুই সপ্তাহ বাকী। এখনও জেলার ১১টি উপজেলাই বন্যা কবলিত। রাস্তাঘাটসহ বাড়িঘর পানির নিচে ডুবে গেছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
এর মধ্যে কুরবানী নিয়ে ভাবনা করার প্রয়াস নাই। এর ফলে কুরবানীর জন্য প্রস্তুত পশুগুলো নিয়ে বিপাকে খামারীরা। যাঁরা বিভিন্ন হাটে পশু নিয়ে যাচ্ছেন ক্রেতা নেই। কাজেই ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় নিশ্চিত ক্ষতির মুখে পড়তে হবে তাদের এই ভেবে দুশ্চিন্তাগস্ত তাঁরা।

এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস জানিয়েছেন, নওগাঁয় এ বছর কুরবানীর জন্য ২ লাখ ৩৪ হাজার ৪শ ৯১টি কুৃরবানীর পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৭১ হাজার ৯শ ৩২টি ষাঁড়, ৩৩ হাজার ৯৫টি বলদ, ৯৩ হাজার ৫শ ৯৯টি খাসী, ৩৪ হাজার ৩শ ৯৮টি ভেড়া এবং ১ হাজার ৪শ ৬৭টি অন্যান্য। অন্যান্যের মধ্যে আছে মহিষ এবং গাঁড়ল।
নওগাঁ শহরের বিসিক এলাকায় অবস্থিত ‘নওগাঁ স্পেশাল এগ্রো-ইকোনোমিকস জোন লি.’ এর পরিচালক মণি মজুমদারের খামারে ৪৩টি, রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের খামারী দেলোয়ার হোসেনের খামারে ৯টি এবং মো. হাশিম আলীর খামারে ১৪টি গরু বিক্রির অপেক্ষায় আছে।
তাঁরা জানিয়েছেন বন্যার কারনে তাঁদের গবাদি পশুর নায্য মুল্য না পাবার আশঙ্কা রয়েছে। কুরবানীর বাজারে বিক্রির জন্য গরু নিয়ে গেলে তেমন কোন ক্রেতা পাওয়া যাচ্ছে না। দাম অনেক কম বলছে। এর ফলে তাঁরা আতঙ্কিত। বিপুল ক্ষতির সম্ভাবনা তাঁদের।
এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উত্তম কুৃমার দাস এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন কুরবানীর আরও দুই সপ্তাহ বাঁকী আছে। এর মধ্যে বন্যার পানি নেমে যাবে। কুরবানী পশু বিক্রি স্বাভাবিক হয়ে আসবে। খামাড়ীরা তাঁদের পশুর নায্য মুল্য পাবেন বলে তিনি আশাবাদী।
স/বি










