নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় র্যালী, আলোচনাসভা, ইংরেজীতে বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। জেলা প্রশাসক ড. আমিনুর রহমান নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সিভিলসার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষ শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
স/শ










