নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী আব্দুল্লাহেল বাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সুধিজন উপস্থিত ছিলেন।

স/অ










