নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ৩৬০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন রূপান্তর ও ছায়াপথ। মঙ্গলবার নঁওগার বদলগাছী থানার সেনপাড়া ও বেগুনজোয়ার গ্রামে ত্রান সামগ্রী বিতরণ করে তারা।
এ সময় ওই দুই সংগঠনের সদস্য ছাড়াও বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন, এসআই সেলিম রেজা ও এলাকার মেম্বাররা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে রূপান্তর ও ছায়াপথের এই আয়োজনে সাধুবাদ জানায় স্থানীয় প্রতিনিধিরা। তাদের তথ্য মতে জানা যায়, বদলগাছী থানায় ত্রাণ নিয়ে রূপান্তর ও ছায়াপথই প্রথম।
স/শ










