নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় বেলাল হোসেন (৪৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে জোতবাজার-দেলুয়াবাড়ি রাস্তায় বারিল্যা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার নাড়াডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বেলাল হোসেন রাস্তা পারাপারের সময় দেলুয়াবাড়ির দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে বেলাল গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক্টরটি ইটভাটা মালিক সাইদুর রহমানের বলেও নিশ্চিত করেছে স্থানীয়রা।
স/অ










