সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁর মান্দায় একুশে ফাউন্ডেশনের সংর্বধনা প্রদান

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁর মান্দায় একুশে ফাউন্ডেশনের সংর্বধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি:
মানব কল্যাণে প্রতিভার সন্ধানে এই স্লোগানে নওগাঁর মান্দায় সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং সেবা মূলক প্রতিষ্ঠান একুশে ফাউন্ডেশনের উদ্যোগে ২১সদস্য বিশিষ্ট মান্দা উপজেলা আদিবাসী পরিষদের নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 
গত বৃহস্পতিবার বিকেলে একুশে ফাউন্ডেশন কার্যালয়ে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এবং  সভাপতি আঃ রহিম এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 
সংবর্ধনা অনুষ্ঠানে একুশে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য মাহবুবুজ্জামান সেতু, সুকদেব চন্দ্র এবং আব্দুল হালিমের উপস্থিতিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবীন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক, নরেন চন্দ্র পাহান।

 
অন্যান্যের মধ্যে ছিলেন, মান্দা উপজেলা আদিবাসী সম্প্রদায়ের নতুন কমিটির সভাপতি, নীপেন পাহান, সাধারণ সম্পাদক, অলিভ পাহান, সাংগঠনিক সম্পাদক, ললিত পাহান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ।

 

অনুষ্ঠানে একুশে ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

স/আ