নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মাদক ব্যাবসায়ী ছবিকে হিরোইন সহ আটক করেছে থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান চালিয়ে শহরের দয়ালের মোড় এলাকা হতে ৫গ্রাম হিরোইন সহ সদর থানার এস.আই বারিক আটক করে।
সে সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃতঃ মোশারফের মেয়ে।

থানা ও স্থানীয় সুত্রে জানাযায় ছবি বেগম দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ও ডিবি পুলিশের হাতে বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তার হয়ে হাজত বাস করে, কিন্তু জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করলে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
স/অ










