নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলা ও জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুযেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী।
জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক এমপি। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদারি এমপি,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার এমপি, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ মালেক, সাংগঠনিক সম্পাদক ছলিম উদ্দিন তরফদার এমপি, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্না, উপ-আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ সাদ্দাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাাদক নূর মুনজেরীন রিমঝিম।
এছাড়াও উপজেলা ও জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ










