সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নওগাঁ

নওগাঁর পতিসরে অনুষ্ঠিত হলো কবিগুরুর বর্ষামঙ্গল

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
নওগাঁর পতিসরে অনুষ্ঠিত হলো কবিগুরুর বর্ষামঙ্গল

আত্রাই প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম স্মৃতিধন্য কাচারী বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার পতিসর। এখানে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে উৎসর্গকৃত’ কবি গুরু রবীন্দ্রনাথের রচিত ও সুরেরগুরু শৈলজারঞ্জন স্বরলিপিকৃত নৃত্যালেখ্য বর্ষামঙ্গল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচার্য ও কবির গানের সুরেরগুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদারের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার চয়নিকার অন্যতম কর্নধার আচার্য শৈলজারঞ্জন মজুমদার গবেষক এসবি বিপ্লবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালিগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি এবং রবীন্দ্রস্মৃতি সংগ্রহ ও গবেষক মতিউর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে বর্ষামঙ্গলে ১৬টি নৃত্যালেখ্য পরিবেশন করেন ভারতের শান্তিনিকেতনের শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানের রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিগুরুর সংগীত পরিবেশন করেন। এসময় কবিগুরুর পতিসরে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামে।

পতিসরের দেবেন্দ্র মঞ্চে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসলাফিল আলমের সভাপতিত্বে ও কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবীবের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. সুজিত কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ড. স্বপন কুমার দত্ত, উপমহাদেশের বিশিষ্ট মনিপুরী নৃত্যগুরু গুরু দেবযানী চালিহা।

শুভেচ্ছা বক্তব্য দেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব প্রমুখ।

এছাড়াও রাণীনগর ও আত্রাই উপজেলা আ’লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

 

স/শা