নওগাঁ প্রতিনিধি :
সরকারী ওষুধ চুরি করে বিক্রি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম দূর্নীতির অভিযোগে র্যাবের হাতে আটক নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা এলাকাবাসী ।
ধামইরহাট উপজেলা সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন এ্যাডভোকেট আইয়ুব হোসেন।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আদিবাসী নেতা ঈশ্বর মার্ডি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবু, কারী আব্দুল জলিল বক্তব্য রাখেন।
বক্তারা হাসপাতালের স্টোরকিপার রুহুল আমিন ও উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মাজেদুর রহমানের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে সরকারী টাকা আত্বসাৎ, দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারন দাবি করেন।
মানববন্ধনে এলাকার নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাতে সরকারী ওষুধ চুরি করে বিক্রি করার সময় স্থানীয় একটি বেসরকারী ক্লিনিক থেকে স্টোরকিপার রুহুল আমিনকে হাতেনাতে আটক করে র্যাব।
স/তা










