নওগাঁ

নওগাঁয় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ মামলায় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

গত 8 আগস্ট রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও ভাইরাল কারী মূলহোতা রিফাত হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে বদলগাছী উপজেলার বিনোদপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম (বয়স ১৪ বছর) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। ঘটনার দিন গত ১৩ জুলাই দুপুর আনুমানিক একটার দিকে মহাদেবপুর থানাধীন ৭নং সফাপুর ইউপিস্থ বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক দেলোয়ার হোসেন এর দোকানে জিনিস কিনতে যাচ্ছিল।

নির্মাণাধীন ওয়াশরুমের পার্শ্বে পৌছামাত্র পূর্ব থেকেই ওৎ পেতে থাক রিফাত হোসেন ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ধানী অরফে দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। তারা ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনায় মহাদেবপুর থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসি ও সিপিসি-৩ এর একটি চৌকষ আভিযানিক দল আসামিদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে গত ৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামীকে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স.আর