
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শুরু হয়েছে “শিশু আইন ২০১৩” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল বিচারক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।
বিচারকগণ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মস্তফা কামাল এবং প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুল ইসলাম।










