নওগাঁ

নওগাঁয় ছাত্রী গণধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীন কারাদণ্ড

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলার পোরশা থানার কালাইবাড়ী গ্রামের এক নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী
হাসান তালুকদার মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেস।

জরিমানার অর্থ ধর্ষণে শিকার ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। সকালে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ০৮ মার্চ রাত্রি বারটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় চৌদ্দ বছরের ছাত্রীকে
বিয়ের প্রলোভন দিয়ে সুরানন্দ গ্রামের জনৈক হাবিবুল্লাহ শাহ্ এর আম বাগানের দোচালা ঘরে নিয়ে যায় একই একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল। সেখানে সাকিল ও একই থানাধীন আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম ওই ছাত্রীকে জোরপূর্বক পলাক্রমে ধর্ষণ করে।

পরে ছাত্রী নিজেই পোরশা থানায় অভিযোগ করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত দশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

আসামিদেরকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও আসামি পক্ষে এ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

স.আর