সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় চিকিৎসক তানিয়ার সংবাদ সম্মেলন

Silk City২২ মে ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় চিকিৎসক তানিয়ার সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি:
একটি সিজারিয়ান অপারেশন করার পর রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই করে দেয়া হয়েছে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন ডাক্তার তানিয়া রহমান তনি নামের এক চিকিৎসক। সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি গতকাল বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন গত ১৫ মে ২০২৪ নওগাঁ শহরের একতা ক্লিনিকে সকাল ৮টায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের উজ্জলের স্ত্রী মোছাঃ সুমি’র সিজারিয়ান অপারেশন করেন। প্রয়োজনীয় রুটিন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট স্বাভাবিক পেয়েই তিনি অপারেশন করেন।
ডাক্তার তানিয়া বলেন ঐ দিন বিকাল ৪টায়  ভিজিট করে রোগীর সব ভাইটাল প্যারামিটার স্বাভাবিক দেখতে পান। সন্ধ্যা ৬টায় একতা ক্লিনিক থেকে ডাকা হলে তিনি গিয়ে দেখতে পান রোগীর স্কীনে সেলাইয়ের স্থান থেকে সামান্য রক্ত চুইয়ে বের হচ্ছে।  এ সময় লোকাল এনেস্থেসিয়া ব্যাবহার করে ঐ স্থানে নতুন করে সেলাই করে দেন। রোগীর রক্তপাত সংক্রান্ত অন্য কোন জটিলতা বা ব্যাধি আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে পরামর্শ দেন। কিন্তু রোগীর লোকজন পরীক্ষা নিরীক্ষা করতে অসম্মতি জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর ইচ্ছা পোষণ করায়  চিকিৎসক রোগীকে রাজশাহীতে  রেফার্ড করেন।
পরবর্তীতে রোগীর খোঁজ খবর নিতে কয়েকবার চেষ্টা করেও  রোগীর স্বামী উজ্জলের মোবাইল ফোনে কথা বলা যায়নি।
পরবর্তীতে ২০ মে হঠাৎ বিভিন্ন  মিডিয়ায় রোগীর পেটে গজ কাপড় রেখে দেয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রচার করা হয়েছে। ডাক্তার তানিয়া রাজশাহী মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস বিভাগে যোগাযোগ করে জানতে পারেন ঐ রোগীর ল্যাপারটমি করে কোন গজ কাপড় পাওয়া যায়নি ।  বরং রোগীর এইচ,ই,এল,এল,পি সিনড্রোম ধরা পড়ে। এ জন্য রোগীকে আইসিইউ’তে শিফট করা হয়। ডাক্তার বলেন এই সিনড্রোম প্রসব পরবর্তী সময়ে অনেক রোগীর দেখা দিতে পারে যা পূর্বে থেকে ধারণা করা যায় না। এর সাথে সার্জারির কোন সম্পর্ক নাই বা সার্জন দায়ী নয়।