সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ

Silk City২৬ মে ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহাতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে।

রবিবার সকালে প্রশিক্ষণে উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক খামারীদের টিএমআর, সাইলেজ, ইউরিয়া মোলাসেস স্ট্র ইত্যাদি হাতে কলমে শিখানো হয়। প্রশিক্ষণে ২৫জন নারী খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌসুমী সংস্থার সহকারি উপ-পরিচালক লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নুর হোসেন, সহকারি প্রাণিসম্পদ কর্মকত রুস্তম আলী।