নওগাঁ প্রতিনিধি
নওগাঁকে বন্যাদুর্গত জেলা ঘোষণা, সরকারী বন্যা পরবর্তী ত্রাণ তৎপরতা অব্যাহত, মৎস ও গবাদী পশুসহ সকল প্রকার কৃষি ঋণের সুদ মওকুফ ও ক্ষুদ্র ঋণের কিস্তি স্থগিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য এ্যাড. মোমিনুল ইসলাম স্বপন, আলীমুর রেজা রানা, বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।
স/বি










