সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের মারপিটে রক্তাক্ত স্বামী-স্ত্রী

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের মারপিটে রক্তাক্ত স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্বামী স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গাঁ বাচাতে রক্তাক্ত জখম অবস্থায় গ্রাম পুলিশ দিয়ে থানায় পাঠিয়েছে অভিযুক্ত চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নে।

থানায় উপস্থিত রক্তাক্ত জখম স্বামী খেলনা ইউনিয়নের শিশু গ্রামের মৃত দারেশ উদ্দিনের ছেলে মো. জামাল হোসেন (৩৫) জানান, গত প্রায় ৫ মাস পূর্বে আদালতের মাধ্যমে একই ইউনিয়নের হাফিজুল ইসলামের মেয়ে হাসনা হেনা লতা (২৫)’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গৃহবধু হাসনাহেনা লতা তার পূর্বের স্বামীকে আইন মোতাবেক তালাক দিয়ে নতুন ভাবে সংসার করাকালে ৫ মাস পর বিবাহের কাবিননামা দেখার নাম করে ২৮ আগস্ট বিকেলে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ সাইদুল বিরেন,হেলাকে দিয়ে জামাল-লতা দম্পতিকে ইউনিয়নে ধরে আনে। ঘরে প্রবেশ করার সাথে সাথে গ্রাম পুলিশের পাশাপাশি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জামালকে এলোপাতাড়ী লাঠি দ্বারা মারপিট করে হাত,পার ও উরুতে রক্তাক্ত জখম করে। ইউপি চেয়ারম্যানের মারপিটে জখমী জামালের মাংস ফেটে রক্ত বের হতে থাকে।
অপরদিকে জখমী গৃহবধু হাসনা হেনা লতা জানান, মৌখিক ভাবে নিয়োগকৃত কথিত মহিলা গ্রাম পুলিশ দিয়ে এবং ইউপি চেয়ারম্যান নিজে তাকে ঘরে ঢুকে নিয়ে মারপিট করে।

মারপিট করার কথা কথিত মহিলা গ্রাম পুলিশ শাহানাজ স্বীকার করে বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে মারপিট করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আ. ছালাম সিল্কসিটি নিউজকে বলেন, “তাদের বিবাহের ত্রুটি আছে জন্যই মারপিট করেছি, কি হবে হোক।”

এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই গাছে বেধে পেটানো হবে চেয়ারম্যানের এমন হুমকিকে সবাই আতংকে আছেন, ভয়েকেউ মুখ খুলতে চান না। উল্লেখ্য অভিযুক্ত চেয়ারম্যান খেলনা ইউনিয়ন আ’লীগের সভাপতি।

এ বিষয়ে ওসি রকিবুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, সবার আগে জখমীদের চিকিৎসা প্রয়োজন, মারপিট করা কোন ভাবেই উচিত হয়নি, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এদিকে মঙ্গলবার সকালে সর্বশেষ খবর অনুযায়ী জখমী স্বামী-স্ত্রীকে তাদের নিজ বাড়ীতে পাঠিয়েছে থানা পুলিশ। পুলিশ বলছে তারা মামলা করেনি, মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের প্রভাব কাজ করছে এমনটাই মনে করছেন এলাকাবাসী।

উল্লেখ্য ইতিপূর্বে বিচারের নাম করে ইউপি চেয়ারম্যান আ. ছালাম কর্তৃক আদিবাসীদের গাছে বেধে মারপিটের ঘটনা ইলেক্ট্রনিক মিডিয়া ও পত্রিকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে, গ্রাম্য ডাক্তার কর্তৃক শিশু ধর্ষনের বিষয়ও টাকার বিনিময়ে রফা দফা করার অভিযোগ রয়েছে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে।

ধামইরহাট থানা আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সমুচিত শাস্তি দাবী করেছেন।
স/শ