সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘এ বছরে সংসদ নির্বাচন দিতে হবে। আমরা প্রস্তুত আছি। করো প্রস্তুতির জন্য নির্বাচন আটকে থাকতে পারে না।’
শুক্রবার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রী কলেজ ময়দানে দলের এক কর্মী সম্মেলন তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা কারো কারো সহ্য হচ্ছে না। এটা মানতে কষ্ট হলেও বাস্তবতা মেনে নিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
মুরাদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশে যে সংকট তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে আগে জাতীয় নির্বাচন দিতে যাবে। যত দ্রুত সংসদ নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।’
ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা অধ্যাপক এম এ জলিল, খন্দকার আউয়ুব, আবু তাহের মুকুট, আনসার আলী, সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল প্রমুখ।
সূত্র: কালের কণ্ঠ










